প্রিন্ট এর তারিখঃ Apr 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 9, 2025 ইং
পার্লামেন্টে আস্থা ভোটে হেরে গেলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জুয়েল রানা
ফ্রান্সের পার্লামেন্টে আস্থা ভোটে পরাজিত হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু। পার্লামেন্টের বেশিরভাগ সদস্য তাকে পদচ্যুত করার পক্ষে ভোট দেন। আস্থা ভোটে পরাজিত হওয়ার ফলে এখন ক্ষমতা ছাড়তে হবে ফ্রান্সের সরকারকেও।
একই সঙ্গে রাষ্ট্রপতি ম্যাক্রোঁর অফিস জানিয়েছে, ‘আগামী দিনে’ নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করা হবে।
সোমবার (৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজারিরা।
এতে বলা হয়, ফ্রান্সে রাজনৈতিক সংকট আরও গভীর হয়েছে এবং দুই বছরেরও কম সময়ের মধ্যে পঞ্চম প্রধানমন্ত্রী খুঁজে বের করার দায়িত্ব রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁর কাঁধে চলে এসেছে। নয় মাস ধরে দায়িত্ব পালনকারী বায়রু মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পদত্যাগপত্র জমা দেবেন বলে তার অফিস জানিয়েছে।
আরও পড়ুন: ‘জেন-জি বিক্ষোভ’ / পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী
সংসদে ৪৪ বিলিয়ন ইউরোর সাশ্রয় পরিকল্পনা পাশ করানোর চেষ্টা করেছিলেন বাইরু। এতে সরকারি ব্যয় স্থগিত করা ও দুটি সরকারি ছুটি বাতিলের মতো প্রস্তাব ছিল, যা জনগণের মধ্যে তীব্র অস্বস্তি তৈরি করে। ভোটের আগে এমপিদের উদ্দেশে তিনি বলেন, ‘সরকারকে নামানো সম্ভব, কিন্তু বাস্তবতাকে মুছে ফেলা সম্ভব নয়। ঋণের বোঝা আরও বাড়বে এবং ব্যয়ও থামবে না।
নিউজটি পোস্ট করেছেন, জুয়েল রানা
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY